Homeআজকের শীর্ষ সংবাদঅভিন্ন স্বার্থে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কাজ করবে পেন্টাগন

অভিন্ন স্বার্থে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কাজ করবে পেন্টাগন

আর্ন্তজাতিক ডেস্ক: সরকারের পতনের পর দেশের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।এ বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। দপ্তরটি বলেছে, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজের প্রতীক্ষায় রয়েছে তারা।

মঙ্গলবার (২০ আগস্ট) স্থানীয় সময় সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার।

তিনি বলেন, অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিকের মতো বিষয়কে সামনে রেখে দুই দেশের যৌথ মূল্যবোধ ও অভিন্ন স্বার্থকে প্রধান্য দিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার অপেক্ষায় রয়েছে পেন্টাগন।

এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাকে পেন্টাগন কীভাবে দেখছে? এই ক্রান্তিকালে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে কোনও ধরনের সহযোগিতা বা যোগাযোগ হচ্ছে?

জবাবে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, আপনি জানেন, বাংলাদেশের সাথে আমাদের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিকের মতো বিষয়কে সামনে রেখে দুই দেশের যৌথ মূল্যবোধ ও অভিন্ন স্বার্থকে প্রধান্য দিয়ে কাজ করার অপেক্ষায় রয়েছি আমরা। তবে এই মুহূর্তে নির্দিষ্ট কোনও যোগাযোগ বা সহযোগিতার বিষয়ে বলার মতো কিছু নেই।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments