Homeজাতীয়অপরাধ৯৬ মামলায় জামিন পেলেন রিজেন্টের সাহেদ

৯৬ মামলায় জামিন পেলেন রিজেন্টের সাহেদ

নিজস্ব প্রতিবেদক: কারাগার থেকে মুক্তি পেয়েছেন রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ। তিনি দুর্নীতি ও করোনা সার্টিফিকেট জালিয়াতির ৯৬ মামলায় অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। তার বিরুদ্ধে দায়ের করা ৯৬টি মামলাতেই জামিন পেয়েছেন সাহেদ। ঢাকা কেন্দ্রীয় কারাগারের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

সূত্র জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক সাহেদের বিরুদ্ধে মোট ৯৬টি মামলা ছিল। এর মধ্যে পাঁচটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। বুধবার সর্বশেষ উত্তরা পশ্চিম থানার একটি অস্ত্র মামলায় সাহেদ জামিন পান। এর পরেই জানা যায় সবকটি মামলাতেই জামিন পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। আদেশের কপি কারাগারে এলে তা যাচাই-বাছাই শেষে সব গোয়েন্দা সংস্থার অনাপত্তি পাওয়ার পর তাকে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেয়া হয়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments