Homeআজকের শীর্ষ সংবাদলাইফ সাপোর্টে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

লাইফ সাপোর্টে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

বিনোদন প্রতিবেদক: গুরুতর অসুস্থ লাইফ সাপোর্টে রাখা হয়েছে বাংলাদেশের প্রবীণ চিত্রশিল্পী, নাট্যব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। বুধবার বিকেলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হওয়ায় শনিবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করে মুস্তাফা মনোয়ারের ব্যক্তিগত সহকারী মো. রুবেল মিয়া বলেন, ‘স্যারের অবস্থা খুবই খারাপ। আপনারা সবাই দোয়া করেন স্যারের জন্য।’

জানা গেছে, বাংলাদেশের পাপেটম্যান হিসেবে পরিচিত শিল্পী মুস্তাফা মনোয়ার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন। গত মে মাসে ভারত থেকে চিকিৎসার পর তাকে দেশে নিয়ে আসা হয়। এরপর তাকে রেডিয়েশন থেরাপি দেওয়া হয়েছে।

রুবেল মিয়া জানান, কিছুদিন আগে চিকিৎসার জন্য মুস্তাফা মনোয়ার ভারতের দিল্লি গিয়েছিলেন।

সেখান থেকে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা করানোর পর দেশে ফিরে সুস্থ ছিলেন। গত বুধবার বিকেলে তিনি বাসায় মাথা ঘুরে পড়ে গেলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments