Monday, January 19, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদলোডশেডিং বেশি হচ্ছে গ্রামাঞ্চলে

লোডশেডিং বেশি হচ্ছে গ্রামাঞ্চলে

নিজস্ব প্রতিবেদক: গত কয়েকদিন ধরে লোডশেডিংয়ের ধকলে পড়েছেন দেশের মানুষ। মূলত জ্বালানি সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় এই সমস্যরার সন্মখীন হয়েছেন। রাজধানী ঢাকার অনেক এলাকায়ও দিনে ও রাতে লোডশেডিং হচ্ছে। তবে লোডশেডিং বেশি হচ্ছে দেশের অধিকাংশ গ্রামাঞ্চলে।

ঢাকায় বিদ্যুৎ সরবরাহ করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)। এ দুটি সংস্থার দায়িত্বশীল সূত্র বলছে, ঢাকায় আগের দিনের মতো লোডশেডিং ছিল বুধবারও। গতকাল দিনের বেলাতেও ডেসকো এলাকায় ১৫০ মেগাওয়াট ও ডিপিডিসি এলাকায় ২০০ মেগাওয়াট লোডশেডিং হয়েছে।

এতে করে রাজধানীর কোনো কোনো এলাকায় এক ঘণ্টা আর কোথাও দুই ঘণ্টা করে লোডশেডিং হয়েছে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) তথ্য বলছে, আরইবি ঢাকা শহরের বাইরে ঢাকা জেলার সব গ্রামে বিদ্যুৎ সরবরাহ করে। গতকাল ৩৩ শতাংশ সরবরাহ ঘাটতি ছিল। কুমিল্লা এলাকায় সরবরাহ ঘাটতি ছিল ৩৪ শতাংশ। ময়মনসিংহ অঞ্চলে এটি ছিল ৩৩ শতাংশ। এর বাইরে রাজশাহী ২৭ শতাংশ, রংপুর ও সিলেটে ১৯ শতাংশ করে, চট্টগ্রামে ৬ শতাংশ ও বরিশালে ১ শতাংশ বিদ্যুৎ–ঘাটতি ছিল

গতকাল দিনের বেলায় বিকেল তিনটার দিকে সর্বোচ্চ ২ হাজার ৯২ মেগাওয়াট লোডশেডিং করেছে তারা। গড়ে ২৫ শতাংশ সরবরাহ কম পেয়েছে আরইবি।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments