Homeআজকের শীর্ষ সংবাদমালদ্বীপে নরেন্দ্র মোদিকে কটাক্ষ, দুই নারী মন্ত্রী পদত্যাগ

মালদ্বীপে নরেন্দ্র মোদিকে কটাক্ষ, দুই নারী মন্ত্রী পদত্যাগ

মালদ্বীপ প্রতিনিধি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করার জন্য মালদ্বীপে দুই নারী মন্ত্রী পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট দফতরে পদত্যাগপত্র জমা দেন দুই মন্ত্রী মারিয়াম শিউনা ও মালশা শরিফ।

যদিও পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন তারা। গত বছরের ডিসেম্বরে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ ভ্রমণে যান মোদি। ভ্রমণ শেষে দিল্লিতে ফিরে ভারত মহাসাগরের তীরে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ওই দ্বীপটির কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। সেখানে পরোক্ষভাবে ভারতীয়দের ভ্রমণের আহ্বান জানান।

মোদি ওই পোস্ট দেয়ার পরপরই তুমুল আলোচনা-সমালোচনা শুরুহয় মালদ্বীপের সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশটির সাধারণ মানুষের পাশাপাশি ভারতের সমালোচনা ও মোদিকে কটাক্ষ করেন বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা ও মন্ত্রিসভার সদস্য।

প্রেসিডেন্ট মুইজ্জুর মন্ত্রিসভার তিন সদস্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদিকে বাজেভাবে কটাক্ষ করার অভিযোগ উঠে। তারা হলেন মারিয়াম শিউনা, মালসা শরিফ ও মাহজুম মজিদ।

ভারতের প্রধানমন্ত্রীর প্রতি ‘কটাক্ষ করে ’ মন্তব্য করার অভিযোগে এই তিনজনকে চলতি বছরের জানুয়ারিতে বরখাস্ত করা হয়। ওই তিনজনের মধ্যে দুইজন অর্থাৎ মারিয়াম ও মালসা মঙ্গলবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। তবে মাহজুম মাজিদ এখনও পদত্যাগপত্র জমা দেননি।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments