Wednesday, February 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদএকযোগে পুলিশের ৬৫ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

একযোগে পুলিশের ৬৫ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক: হঠাৎ এক যোগে সারাদেশের পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৬৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ৩ জন ডিআইজি, ১৪ জন অতিরিক্ত ডিআইজি ও ৪৮ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন উপ-সচিব আবু সাঈদ।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সদর দফতর, হাইওয়ে পুলিশ, রেঞ্জ ডিআইজি অফিস, ডিএমপি, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, নৌ পুলিশ, পিবিআই, সিআইডি ও এসবিতে কর্মকর্তাদের বদলি করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার ডিএমপির সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করা হয়। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments