Thursday, January 15, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদজানুয়ারিতে শৈত্যপ্রবাহের শঙ্কায় বাড়বে শীত

জানুয়ারিতে শৈত্যপ্রবাহের শঙ্কায় বাড়বে শীত

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে শীতের তীব্রতা বেড়েছে, যা আরো কয়েকদিন থাকতে পারে। তবে, চলতি মাসে কয়েকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাসও রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার জানুয়ারি মাসব্যাপী পূর্বাভাস দিয়েছে। পূর্বাভাসে বলা হয়, দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দক্ষিণ বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে।

এছাড়া চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকার কারণে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়, জানুয়ারিতে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে এক থেকে দুটি মাঝারি এবং দেশের অন্যত্র দুটি থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments