Homeআজকের শীর্ষ সংবাদহাতকাটা পোশাকেও সিনেমায় রাজি নন সাই পল্লবী

হাতকাটা পোশাকেও সিনেমায় রাজি নন সাই পল্লবী

নিজস্ব প্রতিবেদক: সিনেমায় উগ্র পুরুষত্ব প্রদর্শনের অভিযোগ রয়েছে পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার বিরুদ্ধে। যদিও বক্স অফিসের ব্যবসায় তার কোনও প্রভাব পড়েনি।

সন্দীপের প্রায় প্রতিটি ছবিই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। এর মধ্যে অন্যতম ‘অর্জুন রেড্ডি’। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা। অভিনয়ের জন্য প্রশংসাও পেয়েছেন তিনি।

বিজয়ের বিপরীতে ছিলেন শালিনী পাণ্ডে। তবে এই চরিত্রের জন্য প্রথমে সাই পল্লবীকে প্রস্তাব দিয়েছিলেন সন্দীপ রেড্ডি বঙ্গা।

সন্দীপ ভেবেছিলেন, ‘অর্জুন রেড্ডি’ ছবিতে প্রীতির চরিত্রের জন্য সাই পল্লবীই উপযুক্ত। পরিচালকের পরবর্তী ছবি ‘থান্ডেল’-এ অভিনয় করছেন নাগা চৈতন্য ও সাই পল্লবী।

ছবির প্রচার সংক্রান্ত একটি অনুষ্ঠানে সাই পল্লবীকে নিয়ে কথা বলেন সন্দীপ রেড্ডি বঙ্গা। তিনি জানান, ‘অর্জুন রেড্ডি’র জন্য প্রথমে সাই পল্লবীকেই ভেবেছিলেন তিনি।

অনুষ্ঠানে সন্দীপ রেড্ডি বঙ্গা বলেন, কেরেলার একজনকে বলেছিলাম, আমি একটা ছবি তৈরি করছি। প্রেমের কারণে ধ্বংস হয়ে যাওয়া একটি ছেলের গল্প তুলে ধরা হবে এই ছবিতে। একেবারে নিখাদ প্রেমের ছবি। ছবিতে নায়িকার চরিত্রে আমি সাই পল্লবীকে ভেবেছি। ছবিটা যে সাধারণ তেলুগু ছবির থেকে অনেকটাই আলাদা, সেটাও জানিয়েছিলাম।

কিন্তু কেরেলার সেই ভদ্রলোক সাফ জানিয়ে দেন, সাই পল্লবী এই ছবিতে অভিনয় করতে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। কেরেলার সেই ভদ্রলোক নাকি সন্দীপকে বলেছিলেন, ‘স্যর, এই ছবিতে সাই পল্লবীকে নেওয়ার কথা ভুলে যান। মেয়েটি হাতকাটা জামা পরতেও প্রস্তুত নয়। তাই আপনি ওর কথা ভুলে যান।’

সন্দীপের মুখে এই সব শুনে হাসতে থাকেন সাই পল্লবী। তখন পরিচালক বলেন, নতুন সুযোগ আসার সঙ্গে সঙ্গে নিজেদের পরিবর্তন করতে থাকেন অভিনেত্রীরা। কিন্তু সাই পল্লবী একেবারেই নিজেকে পরিবর্তন করেননি। সেটা দেখে খুব ভাল লাগে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments