Homeআজকের শীর্ষ সংবাদসংস্কার করবে সংসদের নির্বাচিত প্রতিনিধিরা: দুদু

সংস্কার করবে সংসদের নির্বাচিত প্রতিনিধিরা: দুদু

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সংস্কারের কথা যারা বলছেন, তাদের ভাবা উচিত সংস্কার তো করবে রাজনীতিবিদরা বলেন মন্তব্য বিএনপির জাতীয় নির্বাহী কিমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুদু।

রোববার (১৬ মার্চ) বিকেলে নাটোর সদর উপজেলার ডাঙ্গাপাড়ায় দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন , সংস্কার করবে সংসদের নির্বাচিত প্রতিনিধিরা। নির্বাচিত প্রতিনিধি ছাড়া কোনো সংস্কার অতীতেও হয়নি। আগামীতেও হবে না। তাই সংস্কারের কথা বলে নির্বাচন করতে সময়ক্ষেপণ করা যাবে না।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশের মানুষ স্বপ্ন দেখেছিল রাষ্ট্র সংস্কার হবে, সরকারি অফিস আদালতে ঘুষ-দুর্নীতি কমবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। কিন্তু অন্তর্বর্তী সরকার এখনো রাষ্ট্রের দৃশ্যমান কোনো সংস্কার করতে পারেনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হয়েছে।

তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে অর্জন, সেই অর্জন যেন ব্যাহত না হয়। জানি, ক্ষমতার চেয়ার ও পতাকাযুক্ত গাড়ি ছাড়তে আপনাদের (অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের) কষ্ট হচ্ছে। এদিকে আমরা ৪০ বছর রাজনীতি করে বাড়িঘর ছেড়ে বছরের পর বছর জেল খেটে রাজনীতি করেছি। রাজনীতিবিদরাই স্বপ্ন দেখে এমপি-মন্ত্রী হওয়ার। কিন্তু হঠাৎ করে পতাকা পেয়ে, এসি গাড়ি পেয়ে আপনারা যদি মনে করেন সব ভুলে গেলাম তাহলে কিন্তু এটা ঠিক না। কেননা এদেশের মানুষ যেমন সম্মান দিতে জানে, আবার সম্মান কেড়েও নিতে জানে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments