লন্ডন অফিস: লন্ডনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন,বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছ। তবে আজকের বাস্তবতা হচ্ছে সৈরাচার পালিয়েছে, দেশও নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার জন্য আসতে পেরেছেন। আমরা কোনো ঝুঁকি কে ঝুঁকি মনে করিনা, জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে হুঁশিয়ারি দেন। গত ২৫ মার্চ ইস্ট লন্ডনের একটি হলে ইফতার মাহফিলে এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার নব অনুমোদিত আংশিক কমিটির উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও কনিষ্ট পুত্র মরহুম আরাফাত রহমান কোকো সহ দেশের স্বাধীনতা সংগ্রামের এবং দীর্ঘদিনের বাকশালী হটাও আন্দোলন সংগ্রামে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং দেশব্যাপী নির্যাতনের শিকার হয়ে আহত সকল নেতাকর্মীদের সুস্থতা এবং দেশের সার্বিক শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।

যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বাবর চৌধুরীর পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন ও প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শাইস্থা চৌধুরী কুদ্দুস,বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব মাসুদ রহমান,যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, মুজিবুর রহমান মুজিব, হাজী তৈমুছ আলী,সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি তাজুল ইসলাম,আব্দুল মুকিত,সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক,খসরুজ্জামান খসরু, গুলজার খান, যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি নাছিম আহমদ চৌধুরী, রহিম উদ্দিন, যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাসিত বাদশা, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহিন, সাধারন সম্পাদক আবুল হোসেন।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সহ-সভাপতি দেওয়ান আব্দুল বাসিত,সিনিয়র যুগ্ম সম্পাদক সৈয়দ লায়েক মোস্তফা,যুগ্ম সম্পাদক শিব্বির আহমদ সুমন,সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম মামুন।
বাংলাপেইজ/এএসএম



