নারায়ণগঞ্জ প্রতিনিধি: আদমজী ইপিজেডের অভ্যন্তরে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ না দেওয়াকে কেন্দ্র করে দুইটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে বহিরাগত দুর্বৃত্তদের সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
এ সময় ইউনুস্কো বিডি লিমিটেড গার্মেন্টস এবং অনন্ত হূয়াশিং গার্মেন্টস কারখানার কাচ ভাঙচুর করে। শনিবার (১২ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পাঞ্চল পুলিশ-৪’র নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা।
এর আগে শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিল্পাঞ্চল, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শিল্পাঞ্চল পুলিশ-৪’র নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা বলেন, বিকেলে বহিরাগত ৩০০-৪০০ শ্রমিক ইপিজেড এলাকায় প্রবেশ করে ইপিজেডের শ্রমিকদের নিয়ে মার্চ ফর গাজা ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করার চেষ্টা করে।
বাংলাপেইজ/এএসএম



