লন্ডন অফিস: লন্ডন থেকে প্রচারিত জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভি ইউরোপ-এর সিলেটের বিশ্বনাথ প্রতিনিধি হলেন সাংবাদিক আক্তার আহমদ শাহেদ। সম্প্রতি এনটিভি ইউরোপ কর্তৃপক্ষ তাকে এ নিয়োগ দেন। সাংবাদিক আক্তার আহমদ শাহেদ দীর্ঘ ১০ বছর যাবত দৈনিক মানবজমিন ও শ্যামল সিলেটের বিশ্বনাথ প্রতিনিধি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।
তিনি আক্তার নামেও পরিচিত। তিনি বর্তমানে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের দুইবারের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
এনটিভি ইউরোপ-এর সিলেটের বিশ্বনাথ প্রতিনিধি হিসাবে আক্তার আহমদ শাহেদকে দায়ীত্ব প্রদান করায় কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, প্রবাসী নেতৃবৃন্দসহ সকল সকল মহলের সহযোগিতা কামনা করেছেন।
একই সাথে তিনি দায়িত্ব পালনের পাশাপাশি সংবাদ সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ করেছেন। মোবাইল +৮৮০১৭৯০৮৭৪৯৮৩।
বাংলাপেইজ/এএসএম



