ক্রীড়া ডেস্ক: ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট কেটেছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। যুক্তরাষ্ট্রের হার্ডরক স্টেডিয়ামে গ্রুপ ‘এ’র ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের ২-২ গোলে ড্র করেছেন তারা।
প্রথমে দুই গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের নাটকীয়তায় ড্র নিয়ে মাঠ ছাড়ে মায়ামিG ঘরের মাঠ হওয়ার পরেও এদিন ম্যাচে সেভাবে আধিপত্য দেখাতে পারেনি মিয়ামি। উল্টো ম্যাচে আধিপত্য দেখিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। তবে প্রথম হাফে এক গোল হজম করেন তারা।
খেলার ১৬ মিনিটে মিয়ামিকে এগিয়ে দেন তাদেও অ্যালেন্ডে। সুয়ারেজের পাস থেকে সহজে গোল করেন তিনি। তাতে স্কোরলাইন হয় ১-০। ঐ এক গোলেই এগিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে নেয় মায়ামি। খেলার ৬৫ মিয়ামির হয়ে ব্যবধান দ্বিগুন করেন উরুগুয়েন স্ট্রাইকার লুইস সুয়ারেজ। দুই গোলে এগিয়ে থাকলেও পিছিয়ে পড়ে ম্যাচে সমতায় ফেরায় ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস।
খেলার ৮০ থেকে ৮৭ মিনিটের মধ্যে মায়ামির জালে দুই গোল দেন তারা। খেলার ৮০ মিনিটে পালমেইরাসের হয়ে জালের দেখা পান পাউলিনহো। তার সাত মিনিট পর ব্রাজিলিয়ান ক্লাবটিকে সমতায় ফেরান মাউরিসিও। শেষ পর্যন্ত ২-২ ড্র নিয়ে দুই দলই শেষ ষোলোর টিকিট কাটে।
এদিকে, গ্রুপের আরেক ম্যাচে মিশরীয় ক্লাব আল আহলির সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তো। ড্র করায় দুই দলেরই ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় হয়েছে। তবে ড্র করেও শেষ ষোলোর টিকিট কেটেছে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটি।
গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারলেও, রানার্স আপ হয়ে শেষ ষোলোতে উঠেছেন তারা। আর মায়ামির সঙ্গে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে পালমেইরাস। শেষ ষেলোর ম্যাচে তাদের প্রতিপক্ষ পিএসজি।
বাংলাপেইজ/এএসএম



