Wednesday, April 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদএবার পাকিস্তানে ৫ আগস্টে হতে যাচ্ছে বড় আন্দোলন

এবার পাকিস্তানে ৫ আগস্টে হতে যাচ্ছে বড় আন্দোলন

আন্তর্জাতিক ডেস্ক: এবার পাকিস্তানের শুরু হয়েছে বড় আন্দোলন। সাবেক প্রধানমন্ত্রী কারাগারে বন্দি ইমরান খানকে মুক্ত করতে বড় বিক্ষোভের ডাক দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আগামী ৫ আগস্ট দেশব্যাপী বড় বিক্ষোভ করবে দলটি।

শনিবার (১২ জুলাই) অনানুষ্ঠানিকভাবে আন্দোলন শুরু দলটি। এদিন রাতে লাহোরে এসে পৌঁছান খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর।

পিটিআইয়ের এই আন্দোলন দমাতে এখন থেকেই কঠোর হওয়া শুরু করেছে দেশটির পুলিশ। গান্দাপুরকে গতকাল লাহোরে প্রবেশ করতে দিলেও দলটির অনেক নেতার বাড়িতে রেইড দিয়েছে পুলিশ। এছাড়া অনেককে আটকের চেষ্টা চালাচ্ছে তারা।

২০২৩ সালের ৫ আগস্ট বিভিন্ন মামলায় ইমরানকে কারাগারে বন্দি করা হয়। গত দুই বছর ধরে তিনি কারাগারেই আটক আছেন।

ইমরান খানকে মুক্ত করতে আগামী ৫ আগস্ট থেকে বড়সড় আন্দোলনে নামছে দলটি। তারা বলছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাবাহিনীকে ইমরান খানকে মুক্ত করতে বাধ্য করা হবে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments