লন্ডন অফিস: যুক্তরাজ্যের লেস্টার শহরের সেন্ট পিটার্স হাইফিল্ডস চার এ গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন লেস্টারের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার অনুষ্টানের সভাপতিত্ব করেন কমিউনিটির প্রবীণ মুরব্বি ফারুকুজ জামান।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মৌলানা মোঃ নুরুল ইসলাম খান। ফজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর আমিনুর রশিদ তালুকদার, আবুল বাশার মিশু, বাইতুল মোকারম মসজিদের চেয়ারম্যান জনাব খসরু মিয়া, জনাব নিজামুল ইসলাম চৌধুরী, আজিজুর রহমান, সাবেক কাউন্সিলর শারমিন রহমান, আলিফ উদ্দিন, টিপু আহমেদ। বক্তারা ঐক্য ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন,প্রবাসে টিকে থাকতে হলে কমিউনিটির স্বার্থে একসাথে কাজ করা ছাড়া অন্য কোন বিকল্প নেই।
পরে প্রধান নির্বাচন কমিশনার হাজি আব্দুল কাইয়ুম সর্বসম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হন আবু তাহের এমবিই, সাধারণ সম্পাদক আনছার মিয়া ও সাংগঠনিক সম্পাদক জয়নুল আবেদীন শামীম এবং কোষাধ্যক্ষ আফছার উদ্দিন।
দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত সভাপতি আবু তাহের এমবিই বলেন, “এ দায়িত্ব আমার জন্য গর্বের এবং একই সাথে বড় দায়বদ্ধতা। আমি বিশ্বাস করি, সবার সহযোগিতায় আমরা একটি ঐক্যবদ্ধ ও কল্যাণমুখী কমিউনিটি গড়ে তুলতে পারব।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আনছার মিয়া বলেন, “কমিউনিটির ভালোবাসা ও আস্থাই আমার শক্তি। আমি চেষ্টা করব এই দায়িত্বকে সঠিকভাবে পালন করতে এবং লেস্টারে বসবাসরত সিলেটি তথা সকল প্রবাসী বাংলাদেশিদের জন্য কার্যকর ভূমিকা রাখতে।
সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয় সকলের দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে। উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন লেস্টার প্রবাসী কমিউনিটির স্বার্থ রক্ষায় আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখবে। অনুষ্টানে প্রবাসী বাংলাদেশিদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।
বাংলাপেইজ/এএসএম



