Homeজাতীয়পাঁচ দাবি নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে জামায়াত

পাঁচ দাবি নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক: পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভূক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবিতে তৃতীয় দফায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ঘোষিত নতুন কর্মসূচি অনুযায়ী, আগামী ১৪ অক্টোবর রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে মানববন্ধন এবং আগামী ১৫ অক্টোবর দেশের সব জেলা শহরে মানববন্ধন করবে দলটি।

রোববার (১২ অক্টোবর) এক বিবৃতিতে ঘোষিত ৫ দফা দাবির ভিত্তিতে তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

দাবিগুলো হলো-

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।

২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভূক্ত করে গণভোট করা।

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

নতুন কর্মসূচি ঘোষণার বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষিত ৫ দফা দাবির পরিপ্রেক্ষিতে গত ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে গণসংযোগ কর্মসূচি, ১০ অক্টোবর ঢাকাসহ সব বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি পেশের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব কর্মসূচি সফল করায় আমি দেশবাসীকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments