Sunday, February 15, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
HomeUncategorizedকানাডায় গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন উইন্ডস'র অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

কানাডায় গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন উইন্ডস’র অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

লন্ডন অফিস: কানাডার অন্টারিও প্রদেশে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন উইন্ডস’র আহবায়ক কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অভিষেক উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার স্থানীয় গেথসেমানে লুথেরান হলে অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশন’র আহ্বায়ক শামীম আহমেদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব ফাহাদ আহমদ তালুকদার, যুগ্ম আহ্বায়ক ফারজানা আক্তার পান্না ও অন্যতম সদস্য শহিদুল কমর চৌধুরীর পৃথক উপস্থাপনায়অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। 

কানাডার ইন্ডসরে বসবাসরত বৃহত্তর সিলেটের নবগঠিত কমিউনিটির একঝাঁক তরুণ-তরুনী ছাড়াও সিলেট কমিউনিটি ও বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিনত হয়।

সভার প্রথম অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উইন্ডসর ইউনিভার্সিটির অধ্যাপক ও সহযোগী ডিন মোহাম্মদ ফজলে বাকী, বাংলাদেশ-কানাডা এসোসিয়েশন উইন্ডস’র সভাপতি মো. শামীম মমতাজ, সাধারন সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন, সহসভাপতি ফৌজিয়া বাকি,ইরাম কলিম, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন উইন্ডস’র অন্যতম সমন্বয়ক ছালেহ আহমদ শান্ত, তিন্নি রায়।

এসোসিয়েশন’র যুগ্মআহবায়ক মুজিবুর রহমান’র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন ছিলেন ও বক্তব্য রাখেন, তৌহিদ আহমেদ, ব্যবসায়ী সাহেদ আহমদ, এসোসিয়েশন’র যুগ্ম আহবায়ক নুহেল নেওয়াজ চৌধুরী, শারমিন আক্তার, আনিসুর রহমান লিটন, সংগঠক ইউনুস আহমেদ, আকমল হোসেন, সাঈদ আহমেদ, এসোসিয়েশনের আহবায়ক কমিটির সদস্য সামিন ইয়াসার জাবেদ, জাহিদুল ইসলাম, পাবক রায় পিয়াল,কামরান আহমদ, শাকিব আহমদ, আজাদ মিয়া, তানভীর আহমদ, সাহেদ আহমদ, আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধ্যাতিক নগরী খ্যাত সিলেটের মানুষ তাদের কৃতি-কর্মের মাধ্যমে বহিঃবিশ্বে অনেক সাফল্য ও সুনাম অর্জন করছে। আন্যন্য দেশ যেমন লন্ডন আমেরিকা, ইউরোপের ন্যায় কানাডাতে দিন দিন তারা সাফল্যের দিকে অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেন।

বক্তারা আরো বলেন, এই এসোসিয়েশন তাদের নিজস্ব কৃষ্টি কালচার আগামী প্রজন্মের কাছে পৌঁছানোর পাশাপাশি সিলেটি কানাডা প্রবাসীদের সুসংগঠিত করবে এবং পরস্পরের প্রতি সার্বিক সহযোগীতা অব্যহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা এসোসিয়েশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এসময় এসোসিয়েশনের পক্ষ থেকে অতিথিদের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

অনুষ্ঠানর দ্বিতীয় অধিবেশনে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন বিভিন্ন স্থানীয় জনপ্রিয় শিল্পীরা। এছাড়া স্থানীয় নৃত্যশিল্পিরা নৃত্য পরিবেশন করেন। তৃতীয় অধিবেশনে ভুরিভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments