Wednesday, January 14, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeঅর্থনীতিনির্বাচনের আগে ব্যাংকারদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

নির্বাচনের আগে ব্যাংকারদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দেশের সব ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

এতে জানানো হয়, তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থেকে শুরু করে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বিদেশ ভ্রমণে যেতে পারবেন না।

তবে অপরিহার্য কারণ— যেমন চিকিৎসা, তীর্থযাত্রা বা জরুরি দাপ্তরিক প্রয়োজন—থাকলে অনুমোদন সাপেক্ষে বিদেশ যাত্রা করা যাবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১–এর ৪৫ ধারার ক্ষমতাবলে নির্দেশনাটি জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, দেশে বর্তমানে ৬১টি তফসিলি ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে এবং এই ব্যাংকগুলোর সব কর্মকর্তা-কর্মচারীর জন্যই নির্দেশনা প্রযোজ্য হবে। অতীতেও বিভিন্ন সময় ব্যাংকারদের বিদেশ ভ্রমণ নিয়ে নিষেধাজ্ঞা আর শিথিলতার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার নির্বাচনের কারণে নতুন করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments