আর্ন্তজাতিক ডেস্ক: ইসরায়েলি এক জিম্মির মরদেহের বিনিময়ে ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বুধবার ওই ফিলিস্তিনিদের মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েলি বাহিনী।
তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে যে জিম্মিদের ধরে নিয়ে গিয়েছিল গাজায়, তাদের মধ্যে অন্তত দুজনের মরদেহ এখনও ফেরত দেয়নি গোষ্ঠীটি। ওই দুই জিম্মির একজন ইসরায়েলি ও অন্যজন থাই নাগরিক। প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তির আওতায় মরদেহ বিনিময় শেষের পথে রয়েছে।
বুধবার হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, হামাস ওই দুই জিম্মির মরদেহ হস্তান্তরের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। ইসরায়েল অভিযোগ করে বলেছে, ১৩ অক্টোবর শেষ জীবিত জিম্মিদের মুক্তির পর থেকে হামাস ইচ্ছাকৃতভাবে দেরি করছে। তবে হামাস বলছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে মরদেহগুলো উদ্ধারে সময় লাগছে।
তুরস্ক, কাতার ও মিসরের মধ্যস্থতাকারীরা মঙ্গলবার কায়রোতে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করেছেন। গত ১০ অক্টোবর যে চুক্তি হয় তার ধারাবাহিকতায় এই আলোচনা শুরু হয়েছে।
সূত্র: এপি।
বাংলাপেইজ/এএসএম



