Homeআজকের শীর্ষ সংবাদইরানের হামলায় বাংলাদেশির মৃত্যু, নিশ্চিত করলেন বাহরাইনের মন্ত্রী

ইরানের হামলায় বাংলাদেশির মৃত্যু, নিশ্চিত করলেন বাহরাইনের মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ইরানের ছোড়া মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশির মৃত্যুর খবর আনুষ্ঠা‌নিকভাবে নি‌শ্চিত করেছেন বাহরাই‌নের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি।

এ ঘটনায় তি‌নি বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট গভীর শোক জ্ঞাপন করেন।

সোমবার (২ মার্চ) রা‌তে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের স‌ঙ্গে এক টে‌লি‌ফোন আলা‌পে বাংলা‌দে‌শির মৃত্যুর খবর আনুষ্ঠা‌নিকভা‌বে নি‌শ্চিত ক‌রেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী।

‌ফো‌নে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তার সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ ঘটনায় বাহরাইন সরকারের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। আজ বিকালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে কথা হয়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments