Monday, April 27, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদসুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

লন্ডন অফিস: মেয়র-স্পিকার, কাউন্সিলারসহ বিপুল সংখ‍্যক মানুষের অংশগ্রহনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। গত মঙ্গলবার ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে অত্যন্ত ভাবগাম্ভীর্য পরিবেশে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

সংগঠনের সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আবুল লেইছের সভাপতিত্বে ও ব‍্যারিস্টার শাহ মিছবাহুর রহমান এবং সবুজ মিয়ার যৌথ সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন অনুষ্টানের প্রধান অতিথি টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের স্পিকার সুলুক আহমদ, বিশেষ অতিথি হারিংঙ্গে কাউন্সিলের মেয়র আহমেদ মুন্তাকিম মাহবুব, ক্রয়ডন কাউন্সিলের ডেপুটি মেয়র মোহাম্মদ ইসলাম আকতার, কাউন্সিলর হুমায়ন কবির, কাউন্সিলর ফয়জুর রহমান, কাউন্সিলর লুৎফা রহমান,কাউন্সিলার মাহবুব ফারুক, চীফ এডভাইজার আহবাব মিয়া,সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান চৌধুরী।

অনুষ্টানে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মুফতি আবদুল ওয়াদুদ। দোয়ায় দেশ ও মুসলিম উম্মাহর শান্তি এবং কল‍্যান কামনা করা হয়।

এসময় আরো বক্তব‍্য রাখেন আব্দুল মালিক কুটি, প্রফেসর আং রব,জিল্লুল হক, সাহিদ আলী,আং রব,সামিম আহমদ, রুমেল আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্য,উপদেষ্টা,শুভাকাংখী, সাংবাদিক,যুক্তরাজ্য বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন পেশার নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

এ সময় বক্তারা পবিত্র মাহে রমযানের তাৎপর্য তুলে ধরে বলেন, রোজা মানুষের মাঝে তাকওয়া, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। রমযানের শিক্ষা, ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটানোর আহ্বান জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন উপস্থিত সবার মাঝে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

সভার পক্ষ থেকে সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রুপান্তরিত করে অন‍্যনা বিদেশি সকল বিমানের ওঠানামার সূযোগ করে সিলেট বাসীর প্রতি বিমানের সকল প্রকার বৈষম্য দূরীকরণের জোর দাবি জানানো হয়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments