Tuesday, April 28, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
HomeUncategorizedরমজানে আল-আকসায় ইবাদতে বাধা, ইসরায়েলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের নিন্দা

রমজানে আল-আকসায় ইবাদতে বাধা, ইসরায়েলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রজমান মাসে দখলকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদে মুসল্লিদের ইবাদতে বাধা দিচ্ছে দখলদার ইসরায়েল। এ ঘটনায় নিন্দা জানিয়েছে ৮ মুসলিম দেশ।

গতকাল এক বুধবার সৌদি আরব, মিসর, তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে নিন্দা জানান।

তারা বলেছেন, “ওল্ড জেরুজালেম শহর এবং আল-আকসা মসজিদসহ অন্যান্য মসজিদে নামাজ ও ইবাদত করার ওপর যে নিরাপত্তা কড়াকড়ি এবং বৈষম্যমূলক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এটি আন্তর্জাতিক মানবিক আইন ও ঐতিহাসিক রীতিনীতি অমান্য করার পাশাপাশি সব ধর্মের মানুষের অবাধে ইবাদত করার অধিকারকেও খর্ব করে।”

এদিকে গত শুক্রবার আল-আকসায় মুসলিমদের জুমার নামাজ আদায় করতে দেয়নি ইসরায়েলি পুলিশ। নিরাপত্তার কারণ দেখিয়ে তারা এ কাজ করে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments