Wednesday, March 25, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeঅর্থনীতিশাহজালালে ৬৭ লাখ টাকার অবৈধ আইফোন-সিগারেট জব্দ

শাহজালালে ৬৭ লাখ টাকার অবৈধ আইফোন-সিগারেট জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ৬৭ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের অবৈধ স্মার্টফোন ও বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বুধবার (১১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাস্টমস গোয়েন্দা বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। চোরাচালান ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে সরকারের চলমান ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই অভিযান চালানো করা হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, ইতালির রোম থেকে আসা বিমান বাংলাদেশের বিজি-৩৫৬ ফ্লাইটের যাত্রী আলমগীর কবিরের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে তল্লাশি করা হয়।

এ সময় তার লাগেজে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা মোট ৪৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়। এর মধ্যে আইফোন ব্র্যান্ডের ১৪টি, স্যামসাং ব্র্যান্ডের ১৪টি এবং অন্যান্য ব্র্যান্ডের আরও ১৭টি স্মার্টফোন রয়েছে। জব্দকৃত এসব ফোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ লাখ টাকা।

অন্যদিকে শারজাহ থেকে আসা অপর একটি ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ৬৩ হাজার ৮০০ শলাকা বিদেশি সিগারেট আটক করে গোয়েন্দা দল। জব্দকৃত এই সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৭৬ হাজার টাকা।

উভয় ঘটনায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে জব্দ হওয়া পণ্যগুলো কাস্টম হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments