Wednesday, April 29, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদজাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে জার্মানি-ডেনমার্কের সমর্থন চায় ঢাকা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে জার্মানি-ডেনমার্কের সমর্থন চায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে জার্মানি ও ডেনমার্কের সমর্থন চেয়েছে ঢাকা।

বুধবার (১১ মার্চ) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে জার্মানি ও ডেনমার্কের রাষ্ট্রদূতের পৃথক সৌজন্য সাক্ষাতে এই সমর্থন চাওয়া হয়।

রাজধানীতে অনুষ্ঠিত এই সাক্ষাতে জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার প্রতিমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় প্রতিমন্ত্রী বাংলাদেশের পক্ষে রাষ্ট্রদ্বয়ের সমর্থন প্রত্যাশা করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূতরা প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণে তাকে উষ্ণ অভিনন্দন জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, বর্তমান সরকারের মেয়াদে বাংলাদেশ ও উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।

প্রতিমন্ত্রী দুই দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি, উন্নয়নমূলক অংশীদারিত্ব, দক্ষতা উন্নয়ন, মানবসম্পদের গতিশীলতা ও অভিবাসনের মতো বিষয়গুলো গুরুত্ব পায়।

এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এফটিএ (মুক্ত বাণিজ্য চুক্তি) আলোচনার সূচনার ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের পথ খুঁজে বের করার বিষয়েও তারা একমত হন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এই সংকটের টেকসই সমাধান রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায়, দ্রুত ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনের মধ্যেই নিহিত রয়েছে।

বৈঠক শেষে উভয় রাষ্ট্রদূত দীর্ঘস্থায়ী এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments