Homeজাতীয়অপরাধযাত্রাবাড়ীতে শিক্ষার্থী হত্যাকাণ্ডের এজাহারভুক্ত ৪ আসামি গ্রেপ্তার

যাত্রাবাড়ীতে শিক্ষার্থী হত্যাকাণ্ডের এজাহারভুক্ত ৪ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারনামীয় চারজনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

শনিবার (২৮ মার্চ) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- আরমান হক বিপু ওরফে যুব (২১), মো. ইসমাঈল হোসেন ফাহিম ওরফে শাফিন (২১), কামরুল ইসলাম রানা (৩০) এবং আলী হোসেন (৫০)।

সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি বলেন, নিহত সাদমান সাইফ রাইভি (২৩) সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পাশাপাশি তিনি তেজগাঁও এলাকায় একটি ওষুধ কোম্পানিতে খণ্ডকালীন চাকরি করতেন। গত ২৩ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।

পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় ২৬ মার্চ সাদমানের বাবা গেন্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। একই দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারেন, যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী এলাকায় একটি অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments