Homeআজকের শীর্ষ সংবাদযুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ওয়াশিংটনে বসছে লেবানন-ইসরায়েল

যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ওয়াশিংটনে বসছে লেবানন-ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: সরকার লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু।

তিনি আরো বলেন, এই আলোচনায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ ও দুই দেশের শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পাবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, আগামী সপ্তাহে ওয়াশিংটনে একটি বৈঠক হবে, যেখানে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে।

তবে নেতানিয়াহু জানান, লেবাননে কোনো যুদ্ধবিরতি হবে না। ইরানে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার দিনও তিনি বলেছিলেন, লেবানন এই যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়।

তবে একটি সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শান্তি আলোচনা এগিয়ে নিতে ইসরায়েল লেবাননের ওপর তাদের হামলা কমিয়ে আনবে।

নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর এনবিসি নিউজকে তিনি বলেন, আমি বিবির (বেনিয়ামিন নেতানিয়াহুকে তার ঘনিষ্ঠরা বিবি নামে ডাকে) সঙ্গে কথা বলেছি, সে হামলা কিছুটা কমাবে। আমার মনে হয় আমাদেরও একটু সংযত হওয়া উচিত।

সূত্র : বিবিসি।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments