Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদহরমুজ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে মাঠে, সামাজিক যোগাযোগমাধ্যমে নয় : ইরান

হরমুজ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে মাঠে, সামাজিক যোগাযোগমাধ্যমে নয় : ইরান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র যদি ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখে, তাহলে হরমুজ প্রণালি ফের বন্ধ করে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।

সেই সঙ্গে তিনি বলেছেন, এর পর থেকে হরমুজ ইস্যু সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে মাঠে, সামাজিক যোগাযোগমাধ্যমে নয়।

এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেছেন তিনি। কারণ সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হরমুজ নিয়ে একাধিক পোস্ট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

গতকাল শুক্রবার ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং দপ্তর হোয়াইট হাউসে ইসরায়েল ও লেবানন চুক্তি স্বাক্ষরের পর এই যুদ্ধবিরতিকে সম্মান জানিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালিকে সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা দেয় ইরান। পররাষ্ট্রমন্ত্রী সৈদয় আব্বাস আরগাচি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় নিশ্চিত করেন এ তথ্য।

সৈয়দ আরাগচি এই বার্তা দেওয়া কয়েক ঘণ্টা পর এক্সে বার্তা পোস্ট করেন ঘালিবাফ। সেখানে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখে— তাহলে হরমুজ বেশি দিন উন্মুক্ত থাকবে না। এই প্রণালি দিয়ে যাতায়াত নির্ধারিত পথ অনুযায়ী এবং ইরানের অনুমোদনক্রমে পরিচালিত হবে।”

সূত্র : এএফপি, দ্য হিল

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments