Tuesday, April 28, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদযুক্তরাষ্ট্রের কাছে সংশোধিত প্রস্তাব পাঠাতে পারে ইরান

যুক্তরাষ্ট্রের কাছে সংশোধিত প্রস্তাব পাঠাতে পারে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে সংশোধিত নতুন প্রস্তাব পাঠাতে পারে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান আশা করছে আগামী কয়েকদিনের মধ্যে প্রস্তাবটি তাদের কাছে পৌঁছে দেওয়া হতে পারে।

এরআগে ইরান যে প্রস্তাব দিয়েছিল সেটি নিয়ে খুশি ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছিল, ট্রাম্প এ প্রস্তাবটি গ্রহণ করবেন না বলে ইঙ্গিত দিয়েছেন।

অপর একটি সূত্র জানিয়েছেন, রাশিয়া সফর শেষ করে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) তেহরানে পৌঁছবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এরপর তিনি সরকারের অন্যান্য নেতাদের সঙ্গে পরামর্শ করবেন।

তবে সুপ্রিম লিডার মোজতবা খামেনির সঙ্গে যোগাযোগ খুবই সীমিত হওয়ায় প্রক্রিয়াটি ধীরগতির হবে। ইরান যুক্তরাষ্ট্রের কাছে সর্বশেষ যে প্রস্তাব পাঠিয়েছে এতে বলা হয়েছে, প্রথমে যুদ্ধ বন্ধ করতে হবে। এরপর পারমাণবিক কার্যক্রমসহ অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা হবে।

সূত্রটি বলেছেন, বর্তমান পরিস্থিতি ‘টালমাটাল’। ইরান সংশোধিত প্রস্তাবের ওপর নির্ভর করবে যুক্তরাষ্ট্রের কাছে এটি গ্রহণযোগ্য কি না।

ইরান যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলতে বলেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, ইরান ‘ধসে পড়েছে’। এছাড়া বর্তমানে প্রধান নেতা কে সেটি ইরানের নেতৃবৃন্দ জানে না বলেও দাবি করেন তিনি।

ট্রাম্প লিখেছেন, “ইরান এ মাত্র আমাদের অবহিত করেছে তারা বিধ্বস্ত অবস্থায় আছে। তারা চায় যত দ্রুত সম্ভব আমরা যেন হরমুজ প্রণালি খুলি। ইরানিরা এখন তাদের নেতৃত্বের অবস্থা খুঁজছে। আমি আশা করি এতে তারা সফল হবে।”

সূত্র : সিএনএন

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments