Homeআজকের শীর্ষ সংবাদঅপেক্ষায় রেখেছে ইরান, ধৈর্য হারাচ্ছেন ট্রাম্প

অপেক্ষায় রেখেছে ইরান, ধৈর্য হারাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নিজেদের সংশোধিত প্রস্তাব এখনো দেয়নি ইরান। ইরান এ নিয়ে অপেক্ষায় রাখায় ধৈর্য হারাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা তিনি বুধবার (২৯ এপ্রিল) এক পোস্টের মাধ্যমে প্রকাশ করেছেন।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরানের আগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। এরপর ইরান নতুন করে আরেকটি প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান এখন সেই জবাবের অপেক্ষায় আছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ বুধবারই ইরান থেকে জবাব আসতে পারে। আর যদি দেরি হয় সেটি শুক্রবার পর্যন্ত যেতে পারে। এই দেরির কারণ হলো ইরানের আলোচকদের সঙ্গে সুপ্রিম লিডার মোজতবা খামেনির যোগাযোগ খুবই সীমিত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তার মন্ত্রিসভার বৈঠকে জানিয়েছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তাকে কথা দিয়েছেন, তিনি জবাব (নতুন প্রস্তাব) দেবেন।

ইরানকে নতুন করে আবারও হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তিনি আর ‘ভালো লোক’ থাকবেন না। এ সময় ইরানকে দ্রুত বুদ্ধিমান হতেও পরামর্শ দেন ট্রাম্প।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, “ইরান তাদের পরিস্থিতি সামাল দিতে পারছে না। তারা জানে না একটি অপারমাণবিক চুক্তি কীভাবে করতে হয়। তাদের দ্রুত বুদ্ধিমান হওয়া উচিত।”

এই পোস্টের সঙ্গে নিজের একটি এডিট করা ছবিও প্রকাশ করেছেন ট্রাম্প। এতে দেখা যাচ্ছে তিনি চশমা পরা, আর তার হাতে রয়েছে স্বয়ংক্রিয় রাইফেল। ছবিটির পেছনের অংশে ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছে এমন কিছু দেখা যাচ্ছে।

সূত্র: সিএনএন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments