Thursday, April 30, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
HomeUncategorizedজানালেন ডোনাল্ড ট্রাম্পচুক্তি না করা পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ থাকবে

জানালেন ডোনাল্ড ট্রাম্পচুক্তি না করা পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক: পারমাণবিক চুক্তি না করা পর্যন্ত ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২৯ এপ্রিল) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ কে সাক্ষাৎদের দেন ট্রাম্প। সেখানেই নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।

ট্রাম্প বলেছেন, ইরানে বোমা হামলার চেয়ে এই অবরোধ বেশি কার্যকর হিসেবে প্রমাণ হচ্ছে। অবরোধের কারণে ইরানের ‘দমবন্ধ’ হয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, ইরানই এখন চুক্তির জন্য ব্যাকুল হয়ে গেছে।

ট্রাম্প আরও বলেছেন, যদি ইরান তাদের তেল রপ্তানি করতে না পারে তাহলে তাদের জ্বালানি অবকাঠামো বিস্ফোরিত হবে।

এদিকে সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরান যদি তাদের তেল বহির্বিশ্বে না পাঠাতে পারে তাহলে আগামী ২০ থেকে ২২ দিন পর তাদের তেল ডিপোগুলো উপচে পড়বে।

সূত্র: রয়টার্স

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments