Tuesday, May 5, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদপশ্চিমবঙ্গে তৃণমূলের বিপর্যয় মুখ্যমন্ত্রী মমতাও হারের পথে

পশ্চিমবঙ্গে তৃণমূলের বিপর্যয় মুখ্যমন্ত্রী মমতাও হারের পথে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপর্যয় হয়েছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের। এরসঙ্গে দলীয় প্রধান ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও নিজ আসনে হারের পথে আছেন।

তিনি এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভবানিপুর থেকে। মাত্র একটি আসনে দাঁড়ানো মমতা সেখানে হারতে চলেছেন।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ভবানিপুরেরর ২০ রাউন্ড ভোগ গণনার মধ্যে ১৯ রাউন্ডের গণনা শেষ হয়েছে। আর ১৯তম রাউন্ড শেষে তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বি বিজেপির শুভেন্দু অধিকারীর চেয়ে ৩ হাজার ৮০০ ভোটের ব্যবধানে পিছিয়ে আছেন। যদি আরেক রাউন্ডের ফলাফলে বড় চমক দেখাতে না পারেন তাহলে তিনি হেরে যাবেন।

এরআগে ২০২১ সালে নন্দিগ্রামে শুভেন্দুর কাছে হেরেছিলেন মমতা। এরপর ভবানিপুরে উপনির্বাচনে জয় পেয়ে বিধানসভার সদস্য ও পরবর্তীতে টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হন।

তবে তার দল তৃণমূল কংগ্রেসের বিপর্যয় হওয়ায় এবার তার শাসনামলের অবসান ঘটতে যাচ্ছে। পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে আজ ২৯৩টি আসনের ভোট গণনা হচ্ছে। একটি আসনে ভোট বাতিল করে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যে ২৯৩টি আসনের ভোট গণনা হচ্ছে সেখানে ২০৪টি আসনে এগিয়ে আছে বিজেপি। অপরদিকে মাত্র ৮৪টি আসনে এগিয়ে তৃণমূল।

পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যের বিধানসভার নির্বাচন নিয়ে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার পশ্চিমবঙ্গসহ অন্য রাজ্যের ভোটগণনা শুরু হয়। এতে অনানুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ ও আসামে বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি।

মোদি তার ভাষণে বলছেন, এবারের ভোটের মাধ্যমে বাংলায় পরিবর্তন এসেছে। বাংলা ভয় থেকে মুক্ত হয়েছে এবং এখন আত্মবিশ্বাস ও উন্নয়ন দ্বারা রাজ্যটি পূর্ণ হয়েছে।

মোদি বলেছেন, “বাংলায় বিজেপির এই সাফল্যের কৃতিত্ব আমি বাংলার সাধারণ মানুষকে উৎসর্গ করছি। বাংলার এই পবিত্র ভূমিতে এক নতুন সূর্যোদয় হয়েছে।“

অপরদিকে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর নারীরা তৃণমূল ও ডিএমকে-কে শাস্তি দিয়েছে উল্লেখ করে ভারতীয় প্রধানমন্ত্রী বলেছেন, “আমি কিছুদিন আগেই বলেছিলাম যে নারীদের জন্য সংরক্ষিত আসনের বিরোধিতা যারা করবে, তাদের নারীশক্তির রোষানলে পড়তে হবে। আমাদের দেশের মা-বোনেরা এখন কংগ্রেস, তৃণমূল এবং ডিএমকে-কে সেই শাস্তিই দিয়েছে।”

সূত্র: আনন্দবাজার, এনডিটিভি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments