Homeআজকের শীর্ষ সংবাদবিজেপি সরকারের নোটিশ জারিপশ্চিমবঙ্গে অনুমতি ছাড়া গরু-মহিষ জবাই করা যাবে না

বিজেপি সরকারের নোটিশ জারিপশ্চিমবঙ্গে অনুমতি ছাড়া গরু-মহিষ জবাই করা যাবে না

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে বাধ্যতামূলক ফিটনেস সার্টিফিকেট বা অনুমতি ছাড়া কোনো গরু-মহিষ জবাই করা যাবে না বলে নোটিশ জারি করেছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার।

বৃহস্পতিবার (১৪ মে) সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস জানিয়েছে, শুভেন্দু অধিকারীর সরকার এক্ষেত্রে ১৯৫০ সালের বেঙ্গল আইন ও ২০১৮ সালের কলকাতা হাইকোর্টের নির্দেশনার কথা উল্লেখ করেছে।

তারা বলেছে, সার্টিফিকেট ছাড়া গরু-মহিষ জবাই সম্পূর্ণ নিষিদ্ধ। আর এ সার্টিফিকেট দেবেন পৌরসভার প্রধান অথবা পঞ্চায়েত সমিতির সভাপতি। সঙ্গে সার্টিফিকেটে সরকারি ভেটেনারি কর্মকর্তার স্বাক্ষর থাকতে হবে।

কেউ যদি গরু-মহিষ জবাইয়ের অনুমতি নিতে চান তাহলে তাকে প্রমাণ দিতে হবে তার পশুটির বয়স ১৪ বছরের বেশি এবং এটির কর্ম ও প্রজনন ক্ষমতা আর নেই। এরপর বিষয়টি লিখিত আকারে উল্লেখ করে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে।

তবে কোনো পশু যদি বয়সের ভারে আর চলাফেরা না করতে পারে, আঘাতপ্রাপ্ত হয়, অঙ্গবিকৃতি ঘটে অথবা অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত হয় তাহলে সার্টিফিকেট নিয়ে ১৪ বছর হওয়ার আগেই এটি জবাই করা যাবে।

পশ্চিমবঙ্গ সরকার রাস্তার ধারের সব কসাইখানাও বন্ধ করার নির্দেশ দিয়েছে। এখন থেকে শুধুমাত্র পৌরসভা অথবা স্থানীয় প্রশাসনের ঠিক করা কসাইখানায় গরু ও মহিষ জবাই করা যাবে।

যদি কেউ অনুমতি ছাড়া পশু জবাই করেন তাহলে ১৯৫০ সালের আইন অনুযায়ী ছয় মাসের কারাদণ্ড অথবা এক হাজার রুপি অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

যদি পৌরসভার প্রধান ও পঞ্চায়েতের সভাপতি ফিটনেস সার্টিফিকেট না দেন তাহলে পশুর মালিক বা কসাই ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন।

সূত্র: ইকোনোমিক টাইমস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments