Friday, May 15, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদজিতলেই লিগ চ্যাম্পিয়ন কিংস

জিতলেই লিগ চ্যাম্পিয়ন কিংস

জ্যেষ্ঠ প্রতিবেদক: ফুটবলাঙ্গন তো বটেই, পুরো ক্রীড়াঙ্গনই তাকিয়ে আছে হামজা-জামালদের পরবর্তী কোচ নিয়ে। আগামীকাল বাফুফে সভাপতি তাবিথ আউয়াল কোচ ইস্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে বৈঠক করবেন।

সবার দৃষ্টি যখন কোচের দিকে তখন আগামীকাল ঘরোয়া ফুটবল লিগের শিরোপা নিষ্পত্তি হতে পারে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বসুন্ধরা কিংস আবাহনীকে হারালেই লিগ শিরোপা উদযাপন করতে পারবে। আর আবাহনী জিতলে কিংসের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে থাকবে। লিগের শেষ রাউন্ডে শিরোপা নিষ্পত্তি হবে।

১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে আবাহনী এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে। আগামীকাল ম্যাচের ওপরই লিগের শিরোপা নির্ভর করবে।

যদি দুই দলের ম্যাচ ড্র হয় তাহলে কিংসই এগিয়ে থাকবে শিরোপা দৌড়ে। কারণ শেষ ম্যাচে কিংস জিতলেই চ্যাম্পিয়ন তখন আবাহনী জিতলেও এক পয়েন্টের ব্যবধান ঘুচানো সম্ভব হবে না।

আগামীকাল বসুন্ধরা ও আবাহনী ম্যাচ ড্র হলে শিরোপা দৌড়ে চলে আসবে ফর্টিজও। আগামীকাল জিতলে তাদের পয়েন্ট দাড়াবে ৩৪।

আবাহনী ও কিংস শেষ রাউন্ডের ম্যাচে হারলে আর ফর্টিজ শেষ ম্যাচে জিতলে তখন আবাহনী ও মোহামেডানের পয়েন্ট হবে যথাক্রমে ৩৬ ও ৩৫। আর ফর্টিজ জিতলে হবে ৩৭। বাস্তবে এত সমীকরণ মেলা খুবই কঠিন।

বাংলাদেশ ফুটবল লিগে সবচেয়ে বেশি ৬ বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। ২০১৮ সালে বসুন্ধরা কিংস ঘরোয়া ফুটবলে শীর্ষ স্তরে আর্বিভূত হওয়ার পর আবাহনী আর চ্যাম্পিয়ন হতে পারে না। কিংস টানা পাঁচ বার চ্যাম্পিয়ন হওয়ার পর গত মৌসুমে মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছিল। এবার আবাহনীর সামনে সুযোগ এসেছে কিংসকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করার।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে আবাহনী পাচ্ছে না ফরোয়ার্ড আল আমিনকে। কার্ড জটিলতায় শাস্তির খড়গে পড়েছেন তিনি। আবাহনীর বড় চিন্তা কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন। প্রতিপক্ষের বক্সে খুবই ভয়ঙ্কর এই ব্রাজিলিয়ান। দারুণ ছন্দেও রয়েছেন। ১৭ গোল নিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি।

আগামীকাল লিগ শিরোপা নিষ্পত্তির পাশাপাশি রেলিগেশন জোনের খেলাও রয়েছে। মানিকগঞ্জে ফকিরেরপুল পিডব্লিউডির বিপক্ষে হারলে অবনমিত হবে। দিনের অন্য ম্যাচগুলোতে মুন্সীগঞ্জে রহমতগঞ্জের বিপক্ষে মোহামেডান ও গাজীপুরে পুলিশ এফসির প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments