Friday, May 15, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদজানা যাবে হজ ও ঈদ কবেসাধারণ মানুষকে জিলহজের চাঁদ দেখার আহ্বান সৌদির

জানা যাবে হজ ও ঈদ কবেসাধারণ মানুষকে জিলহজের চাঁদ দেখার আহ্বান সৌদির

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ১৭ মে সাধারণ মানুষকে জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরব। আজ শুক্রবার (১৫ মে) সৌদির সুপ্রিম কোর্ট এই অনুরোধ করে।

আগামী ১৭ মে রোববার সৌদিতে জিলকদ মাসের ২৯তম দিন হবে। যদি দেশটির পূর্ব গগনে ওইদিন চাঁদ দেখা যায় তাহলে আগামী ২৭ মে হবে ঈদুল আজহা। আর হজ হবে ২৬ মে।

কিন্তু ২৭ মে অর্ধচন্দ্রের সন্ধান না পেলে সৌদিতে ঈদ হবে ২৮ মে। আর হজ হবে ২৭ মে। তবে সেখানে ১৭ তারিখ সূর্যাস্তের পর খালি চোখে চাঁদ দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।

সৌদির সুপ্রিম কোর্ট বলেছে, যদি কেউ চাঁদ দেখতে পান তাহলে দেশে গঠিত চাঁদ দেখা কমিটিকে যেন অবহিত করেন।

জিলহজ মাসের চাঁদ আগামী ১৭ মে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) বলেছে, গণনা অনুযায়ী ওই দিন জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে।

সেই হিসেবে আগামী ২৭ মে বিশ্বের বেশির ভাগ দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। আইএসির জ্যোতির্বিজ্ঞান বিষয়ক এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র বলেছে, আগামী ১৭ মে মুসলিম দেশগুলো জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেবে। ওইদিন পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে।

সূত্র : গালফ নিউজ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments