Friday, May 15, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদবাহরাইনকে ইরানের হুমকিফের যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিলে দেশের নাম ভুলিয়ে দেব

বাহরাইনকে ইরানের হুমকিফের যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিলে দেশের নাম ভুলিয়ে দেব

আন্তর্জাতিক ডেস্ক: যদি আবারও যুদ্ধ শুরু হয় এবং যুক্তরাষ্ট্রকে বাহরাইন ঘাঁটি ব্যবহার করতে দেয় তাহলে বাহরাইনের মানুষকে দেশের নাম ভুলিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইরান।

গতকাল বৃহস্পতিবার (১৪ মে) ইরানি আইনপ্রণেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মানুচেহের মোত্তাকি এমন হুমকি দেন।

তিনি বলেন, “যদি যুদ্ধ বাধে এবং বাহরাইন আবারও তাদের ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ব্যবহারে দেয়, তাহলে বাহরাইনে আমরা এত বেশি হামলা চালাব যে তারা তাদের নাম ভুলে যাবে।”

দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালানোর পর যুদ্ধকে বাহরাইন আরও উস্কে দিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। মোত্তাকি বলেছেন, “আলি খামেনিকে হত্যার পর আমাদের প্রতি সহানুভূতি না দেখিয়ে তারা জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে ইরানের বিরুদ্ধে তোলা একটি রেজ্যুলেশনে সমর্থন জানিয়েছে।”

এছাড়া গত মাসে ইস্তাম্বুলে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নেও বাহরাইন ইরানের বিরুদ্ধে একটি বিল পাস করানোর চেষ্টা করেছে বলে দাবি করেছেন তিনি।

কিন্তু ইরান কূটনৈতিক মাধ্যম এবং অন্যান্য দেশের সহায়তায় এটি আটকাতে সমর্থ হয়েছে- উল্লেখ করেন মোত্তাকি।

এদিকে বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। গত ফেব্রুয়ারিতে ইরানে যখন যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা চালায় তখন বাহরাইনে ব্যাপক হামলা চালায় তেহরান। এমনকি দেশটির বিভিন্ন হোটেলেও তাদের ড্রোন আঘাত হানে। ইরান দাবি করেছিল, মার্কিন সেনারা ঘাঁটি ছেড়ে হোটেলে আশ্রয় নিয়েছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments