Homeআজকের শীর্ষ সংবাদমাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার

মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় ক্লাস শুরুর আগে শিক্ষক-ছাত্র অ্যাসেম্বলির সময় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করেছে পশ্বিমবঙ্গের রাজ্য সরকার। রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে দেওয়া এক নির্দেশিকায় জানানো হয়েছে এ তথ্য।

নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে প্রতি দিন শিক্ষক-ছাত্র অ্যাসেম্বলির সময় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক। এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলেও স্পষ্ট জানানো হয়েছে। একই সঙ্গে আগের সমস্ত প্রচলিত নির্দেশ বা প্রথাকে বাতিল করে নতুন এই নিয়ম চালু করা হয়েছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই নির্দেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই জারি করা হয়েছে। অর্থাৎ উচ্চস্তরের প্রশাসনিক সম্মতি পাওয়ার পরই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে দাবি করেছে মাদ্রাসা শিক্ষা দপ্তর।

সোমবার, ১৯ মে ২০২৬ তারিখে এ নির্দেশিকা জারি করেছে মাদ্রাসা শিক্ষার ডিরেক্টরেট। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই নিয়ম কার্যকর হবে, তার মধ্যে রয়েছে সরকারি মডেল মাদ্রাসা (ইংরেজি মাধ্যম), সরকার অনুমোদিত ও সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা, অনুমোদিত এমএসকে ও এসএসকে এবং স্বীকৃত বেসরকারি মাদ্রাসা।

‘বন্দে মাতরম’ কবিতা কিংবা গানটির রচয়িতা সুপ্রসিদ্ধ বাঙালি সাহিত্যিক বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি একটি বন্দনাগীতি এবং নিজের ‘আনন্দমঠ’ উপন্যাসে এই গানটি লিখেছিলেন বঙ্কিম। ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় তৎকালীন স্বাধীনতাকামীদের কাছে গানটি ব্যাপকভাবে জনপ্রিয় ছিল।

চলতি বছর ফেব্রুয়ারিতে ‘বন্দে মাতরম’ গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর সমমর্যাদা প্রদান করে ভারতের কেন্দ্রীয় ক্ষমাতয় আসীন বিজেপি সরকার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments