Homeআজকের শীর্ষ সংবাদফ্রান্স-স্পেন-আর্জেন্টিনা নয়, মরিনিয়োর মতে যারা বিশ্বকাপে সবচেয়ে ফেভারিট

ফ্রান্স-স্পেন-আর্জেন্টিনা নয়, মরিনিয়োর মতে যারা বিশ্বকাপে সবচেয়ে ফেভারিট

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার আসর বিশ্বকাপ। ফিফার এই মেগা ইভেন্ট শুরুর অনেক আগে থেকেই টুর্নামেন্টের ফেভারিট কারা সেই আলোচনা শুরু হয়েছে।

সেদিক থেকে কিছুটা দেরিতেই ওই দলে যোগ দিলেন পুনরায় রিয়াল মাদ্রিদের ম্যানেজার হয়ে ফেরা হোসে মরিনিয়ো। তার মতে– ইংল্যান্ড ও পর্তুগাল এবার শিরোপার বড় দাবিদার!

ইউটিউব চ্যানেল ‘বিস্ট মোড অন’-এর দেওয়া সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন পর্তুগিজ এই মাস্টারমাইন্ড।

বিশ্বকাপ ফেভারিটের আলোচনায় স্বদেশের পক্ষ নিয়ে মরিনিয়ো বলেন, পর্তুগালের বিশ্বকাপ জয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অবশ্যই তাদের (বিশ্বকাপ জেতা) সম্ভব। তবে তারা একা নয়। আরও কয়েকটি শক্তিশালী দল রয়েছে।

The England XI line up for a team photo before kick-off

তবে ইংল্যান্ডকে নাকি সব সময়ই শিরোপার সম্ভাব্য দাবিদার হিসেবে দেখে আসছেন মরিনিয়ো, ‘আমি সব সময়ই বলি, ইংল্যান্ড (ফাইনালে ওঠার লড়াইয়ে থাকবে)।

ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, স্টিভেন জেরার্ড, জন টেরি, রিও ফার্দিনান্দ, ডেভিড বেকহ্যাম–এর প্রজন্ম থেকে আমি এ কথাই বলে আসছি। এরপরও তারা পারেনি, কিন্তু আমি এখনও বলি. ইংল্যান্ড পারবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments