Homeআজকের শীর্ষ সংবাদএমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে শোকজ করল বিএনপি

এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে শোকজ করল বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি।

শনিবার (১৮ জুলাই) নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে ৪৮ ঘণ্টা সময় বেধে দিয়ে তাকে এ শোকজ করা হয়।

দলীয় সূত্র জানায়, স্থানীয় পাট (জুট) ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সম্প্রতি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এসব অভিযোগকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি আমলে নিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে শোকজ নোটিশ জারি করেছে বিএনপি।

২০২৪ সালে ছাত্র-গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছিল ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে। তখন তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments