Homeআজকের শীর্ষ সংবাদ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণে ৯৪৮ কোটি টাকার ব্যয় অনুমোদন

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণে ৯৪৮ কোটি টাকার ব্যয় অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহে মোট ৯৪৮ কোটি ১১ লাখ ৫২ হাজার ১৭৮ টাকার ক্রয়প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) ১১০টি লটের মধ্যে ১০৬টি লটের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য ৪০৪ কোটি ২ লাখ ২ হাজার ২৯৭ টাকা ৩৯ পয়সার ক্রয়প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ প্রকল্পের আওতায় ৭ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ২৩৫ কপি পাঠ্যপুস্তক মুদ্রণের দায়িত্ব পেয়েছে ৬৩টি প্রতিষ্ঠান।

এছাড়া ২০২৭ শিক্ষাবর্ষের ইবতেদায়ি স্তরের (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহে ১৫৩ কোটি ৯১ লাখ ৯৫ হাজার ৫৯০ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ পর্যায়ে ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ৭৩২ কপি পাঠ্যপুস্তক মুদ্রণের দায়িত্ব পেয়েছে ৩৫টি প্রতিষ্ঠান।

অন্যদিকে ষষ্ঠ শ্রেণির মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহে ১৮৩ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার ২৫৬ টাকার ক্রয়প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ৭০টি দরপত্রের আওতায় ৪ কোটি ১১ লাখ ৬১ হাজার ৫৩ কপি পাঠ্যপুস্তক মুদ্রণের দায়িত্ব পেয়েছে ৬৩টি প্রতিষ্ঠান।

এছাড়া সপ্তম শ্রেণির মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য ২০৬ কোটি ৫৯ লাখ ৮ হাজার ৯৩৯ টাকার ক্রয়প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ পর্যায়ে ৬৯টি দরপত্রের আওতায় ৩ কোটি ৮৪ লাখ ৪৪ হাজার ৯৮৪ কপি পাঠ্যপুস্তক মুদ্রণের দায়িত্ব পেয়েছে ৫৯টি প্রতিষ্ঠান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments