Homeআজকের শীর্ষ সংবাদআফ্রিকায় ‘এ’ দলের সিরিজে বিশ্বকাপের প্রস্তুতি সারবেন হৃদয়

আফ্রিকায় ‘এ’ দলের সিরিজে বিশ্বকাপের প্রস্তুতি সারবেন হৃদয়

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ‘এ’ দল এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় সফর করছে। যেখানে তারা প্রথম চার দিনের ম্যাচে আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরেছে। দ্বিতীয় চার দিনের ম্যাচের আগে দলে পরিবর্তন আনা হয়েছে ছয়টি। এরপর দু’দল তিনটি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে।

টেস্টের পর ওয়ানডে সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন তাওহীদ হৃদয়। আজ (বুধবার) আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ার আগে তিনি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। জানিয়েছেন সেখানে খেলে আগামী বিশ্বকাপের প্রস্তুতি সারবেন।

হৃদয় বলেন, ‘সাউথ আফ্রিকায় আমাদের সামনে জাতীয় দলের সফর আছে এবং বিশ্বকাপ আছে, সবকিছু বিবেচনা করেই চেষ্টা করব যতটুকু প্রস্তুতি নেওয়া যায় ওখানে।’

‘এ’ দলের হয়ে খেলা উপভোগের মন্ত্র নিয়ে হৃদয় জানান, ‘এ দলের খেলা হোক বা জাতীয় দলের বা এলাকার খেলা হোক, চেষ্টা থাকে যে সবসময় দলের জন্য যতটুকু অবদান করা যায়। এ দলে আমার নিজস্ব কোনো লক্ষ্য নাই। আমি প্রতিটি ম্যাচ বা প্রতিটি দিন উপভোগ করার চেষ্টা করি।’

প্রসঙ্গত, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ খেলবে ৩০ আগস্ট থেকে। ম্যাচটি হবে পচেফস্ট্রুমে। পরবর্তীতে আগামী ৬, ৯ ও ১২ সেপ্টেম্বর ওয়ানডে সিরিজের ম্যাচ খেলবে তারা। ব্লুমফন্টেইন, কিম্বার্লি ও পচেফস্ট্রুমে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments