Homeআজকের শীর্ষ সংবাদমোহাম্মদপুরে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল

মোহাম্মদপুরে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক: ঢাকার মোহাম্মদপুরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

হুসাইনী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শুক্রবার বাদ নামাজে জুম্মা শিয়া জামে মসজিদ থেকে পবিত্র আনন্দ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাঁশবাড়ী, মোহাম্মদপুর, আল্লাহ করিম জামে মসজিদ ও নূরজাহান রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিয়া জামে মসজিদে এসে সমাপ্ত হয়।

পবিত্র এই আনন্দ মিছিলে মোহাম্মদপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার মোমিনীন ও ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে অংশগ্রহণ করেন। ব্যানার, পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে মিছিলের পরিবেশ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিনের আনন্দ ও তাঁর প্রতি অগাধ ভালোবাসা প্রকাশের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা মিছিলে অংশ নেন।

মিছিলে প্রধান বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম মাওলানা ডক্টর আলী মুর্তজা সাহেব। এছাড়াও বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম শাহাদাত সাহেব এবং হুজ্জাতুল ইসলাম মাওলানা মেরাজ মুন্সী সাহেব। বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য, মহানবী (সা.)-এর পবিত্র জীবনাদর্শ, তাঁর শিক্ষা ও মানবতার প্রতি তাঁর মহান বার্তা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

মিছিলকে কেন্দ্র করে মোমিনীনদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মিছিলটি নির্ধারিত পথ পরিক্রমা করে সফলভাবে শিয়া জামে মসজিদে এসে সমাপ্ত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments