ক্রীড়া প্রতিবেদক: আগামী ৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে এনসিএল চার দিনের খেলা। আর ২০২৬-২৭ এই মৌসুমে কে কোন দলের দায়িত্বে থাকছেন সেটিও চূড়ান্ত হয়ে গেছে অনেক আগেই।
এনসিএল লাল বলে আটটি বিভাগ লড়বে। যেখানে দলের প্রধান কোচ, সহকারী কোচ এবং অন্যান্য অফিসিয়ালদের নামও চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইতোমধ্যে কোচদের অধীনে শুরু হয়েছে ক্যাম্প। কিছুদিনের মধ্যেই শুরু হবে স্কিল ক্যাম্প। এরপর সব বিভাগের ক্রিকেটারদের নিয়ে হবে ফিটনেস ক্যাম্প। আগামী ২২ এবং ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই ক্যাম্প। জাতীয় ফুটবল স্টেডিয়ামের অ্যাথলেট টার্ফে অনুষ্ঠিত হবে এই টেস্ট।
এবার ফিটনেস টেস্ট ফেল করলে খেলার জন্য বিবেচিত হবেন না ক্রিকেটার। জাতীয় ক্রিকেট লিগে এবারের ফিটনেস টেস্টে পাসের মূল মানদণ্ড হলো ৭ মিনিটে ১ মাইল বা ১৬০০ মিটার দৌড় সম্পন্ন করতে হবে।বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের অ্যারোবিক ফিটনেস ও স্ট্যামিনা কড়াভাবে যাচাই করার জন্য এই নতুন নিয়ম চালু করেছে।



