Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশকেরানীগঞ্জে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

কেরানীগঞ্জে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

কেরানীগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কেরানীগঞ্জ মডেল মান্দাইল জাওলা পাড়া এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ছয় জন হলেন, শাহাদাত হোসেন (২০), ইয়াসিন ( ১২ ), সোনিয়া (২৬ ), মরিয়ম (৮), বেগম ( ৬০), ইদুনি বেগম (৫০)।

রফিকুল ইসলাম নামে দগ্ধদের এক স্বজন বলেন, আজ ভোর সাড়ে ৫টার দিকে ইদুনি বেগম রান্না ঘরে চুলা জ্বালানোর জন‌্য দিয়াশলায়ের কাঠি জ্বালালে আগুন ধরে যায় এবং বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ছয় জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আগুনে মোহাম্মাদ ইয়াসিনের শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে এবং বেগমের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। এই দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments