Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশরংপুরট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নবজাতকসহ নিহত ৩

ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নবজাতকসহ নিহত ৩

রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে সাত দিনের নবজাতকসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন।

রোববার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার সলেয়া শাহ ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নীলফামারীর নাছির উদ্দিনের ছেলে বরাত (৩০), জাহানুর ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও একটি সাত দিনের নবজাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে খারুভাজ ব্রিজ থেকে পশ্চিমে কয়েক গজ দূরে সলেয়াশা বাজারের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী ভাই ভাই এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা একই পরিবারের সাতজন আহত হন।

আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাত দিনের একটি নবজাতকসহ তিনজনের মৃত্যু হয়।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments