Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeক্যাম্পাসকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষা স্থগিতসহ হল বন্ধ ঘোষণা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষা স্থগিতসহ হল বন্ধ ঘোষণা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তিকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হল বন্ধ করাসহ বেশকিছু জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ থাকবে। হলে অবস্থানকারী ছাত্রদের ২ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এ ছাড়া ছাত্রীদের ৩ অক্টোবর (সোমবার) সকাল ৯টার মধ্যে হল ত্যাগ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, আগামী ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজস্ব পরিবহন ব্যতীত সব ধরনের পরিবহন ক্যাম্পাসে প্রবেশ বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণার পর ১ অক্টোবর দুপুরে আচমকা মোটরসাইকেল শোডাউন ও বাজি ফাটানোর ঘটনা ঘটে। এরপরই সদ্য সাবেক ছাত্রলীগ নেতারা কর্মীদের নিয়ে হল থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বের হয়ে আসে। এতে ক্যাম্পাসজুড়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments