Homeবাংলাদেশআজ ৮ বিভাগে বৃষ্টির আভাস

আজ ৮ বিভাগে বৃষ্টির আভাস

আজ দেশের আট বিভাগে বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল রোববার (২ অক্টোবর) এমন তথ্য দেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তিনি আরও বলেন, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এর ফলে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, পরবর্তী দুই দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে ৫১ মিলিমিটার। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের ডিমলায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার কুমারখালীতে ২১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শনিবার বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি লঘুচাপটি রোববার সন্ধ্যায় একই স্থানে অবস্থান করছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments