Homeখেলাএবার আর্জেন্টিনার স্টেডিয়ামে মৃত্যু

এবার আর্জেন্টিনার স্টেডিয়ামে মৃত্যু

ইন্দোনেশিয়ায় খেলা দেখতে গিয়ে ১৭৪ জনের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই এবার আরেক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো আর্জেন্টিনার জিমনেশিয়া স্টেডিয়াম।

জোর করে দর্শকদের মাঠে অনুপ্রবেশের চেষ্টা, পুলিশি অ্যাকশন, কাঁদানে গ্যাস নিক্ষেপ অতঃপর একজনের মৃত্যু।

বৃহস্পতিবার আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে জিমনেসিয়া লা প্লাটার মুখোমুখি হয় বিশ্ব ফুটবলের অহঙ্কার দিয়েগো ম্যারাডোনার সাবেক ক্লাব বোকা জুনিয়র্স। ২০ হাজার ধারণ ক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটি ছিল কানায় কানায় পূর্ণ।

বাইরে ছিলেন আরও ১০ হাজারের অধিক মানুষ। তারা জোর করে স্টেডিয়ামে প্রবেশ করার করার চেষ্টা করে। এতে শুরু হয় ব্যাপক বিশৃঙ্খলা। দর্শকদের দমাতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে নিরাপত্তা কর্মীরা। আর এই ঘটনায় হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন এক ব্যক্তি।

ওই ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে লা প্লাটার স্যানম্যারিন হাসপাতাল কর্তৃপক্ষ। মাঠে ফুটবল উপভোগ করতে আসা ওই ব্যক্তির বয়স ৫৭ বছর। পুলিশি অ্যাকশনে আহত হয়ে অনেকেই ভর্তি হয়েছেন হাসপাতালে। এই ঘটনার পর মাত্র ৯ মিনিট পর খেলা বন্ধ করে দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মতো পর্যাপ্ত নিরাপত্তা কর্মী ছিল না বলে জানানো হয়েছে। কেন ধারণক্ষমতার চেয়ে বেশি টিকেট বিক্রি করা হয়েছিল, বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে।

এ বিষয়ে দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্স সিকিউরিটি মিনিস্টার সের্জিও বার্নি বলেছেন, ‘কেন ধারণক্ষমতার চেয়ে বেশি টিকেট বিক্রি করা হয়েছে বিষয়টি তদন্ত করা হবে।’

মাঠের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি হার্নান মাস্ট্রাঙ্গোলো বলেন, ‘কাঁদানে গ্যাস মাঠের সর্বত্র ছড়িয়ে পড়েছিল। আমাদের শ্বাস নিতে সমস্যা হচ্ছিল।’

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments