Homeবাংলাদেশঢাকাঢামেক-ঢাবিতে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের দুই মামলা

ঢামেক-ঢাবিতে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের দুই মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের করেছেন ছাত্রলীগের দুই নেতা।

এই দুই মামলায় ছাত্র অধিকার পরিষদের আটক নেতাকর্মীদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার ঢাবি ও ঢামেকে মারামারির ঘটনায় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন ও আমিনুর রহমান ছাত্র অধিকার পরিষদের ২৫ নেতাকর্মী ও অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে দুটি পৃথক মামলা করেছেন। এই দুই মামলার আসামিদের মধ্যে একজনকে পলাতক দেখানো হয়েছে। এ ছাড়া বাকি ২৪ জনকে শনিবার সকালে রাজধানীর সিএমএম আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার তৃতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা শুরুর পরপরই ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়। এরপর আহতরা চিকিৎসার জন্য ঢামেকে গেলে সেখানেও দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি আখতার হোসেনসহ অন্তত ২২ জনকে আটক করে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments