Homeবাংলাদেশজনগণ যতক্ষণ সঙ্গে আছে, চিন্তার কিছু নেই : প্রধানমন্ত্রী

জনগণ যতক্ষণ সঙ্গে আছে, চিন্তার কিছু নেই : প্রধানমন্ত্রী

জনগণ যতক্ষণ সঙ্গে আছে, আমাদের চিন্তার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীরে শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বে যে অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে, তারমধ্যেও দেশকে এগিয়ে নিতে হবে।

জনগণকে কাজে লাগাতে হবে মন্তব্য করে সরকারপ্রধান বলেন, যেভাবে করোনা মোকবিলা করেছি, সেই একইভাবে যুদ্ধের সময় যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, যে ভয়াবহতা দেখা দিচ্ছে-এটা থেকে আমাদের দেশকে মুক্ত করতে হবে।

প্রতিটি নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে যা যা করণীয় তা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments