Homeবাংলাদেশরংপুরবজ্রপাতে ৫ শ্রমিকের মৃত্যু

বজ্রপাতে ৫ শ্রমিকের মৃত্যু

গাইবান্ধার সীমান্তবর্তী রংপুরের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার শোলাগাড়ি এলাকার এবিইবি ইট ভাটায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার কাবিলপুর সোনাতলা গ্রামের আ. জলিল মিয়া (৬০), চকনদী গ্রামের নাজমুল ইসলাম (২২), একই গ্রামের সিয়াম মিয়া (২০), শাহাদত (২২) ও রশিদুল ইসলাম (২৮)। এরমধ্যে জলিল ভাটা এলাকায় ঘাস কাটতে গিয়েছিলেন।

জানা যায়, সকাল থেকে ইটভাটায় কাজ করছিলেন শ্রমিকরা। বিকেলে বৃষ্টি শুরু হলে ভাটার পাশের একটি টিনের ছাপড়ার নিচে আশ্রয় নেন তারা। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।

নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন ইটভাটার ম্যানেজার রবিউল ইসলাম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments